সাধারন সম্পাদকের বার্তা
![]()
মানবাধিকার প্রতিটি মানুষের মৌলিক ও অবিচ্ছেদ্য অধিকার। সমাজে ন্যায়, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য মানবাধিকার রক্ষা অপরিহার্য। বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
আমাদের লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষ যেন আইনের সহায়তা পায় এবং কোনো নাগরিক ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। আইনি সহায়তা, সচেতনতা বৃদ্ধি ও মানবাধিকারের সুরক্ষা এই তিনটি ভিত্তির ওপর আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আমি বিশ্বাস করি, মানবাধিকার রক্ষায় প্রত্যেকের সচেতনতা ও অংশগ্রহণই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শক্তিশালী ভিত্তি।
‘বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন’ সে লক্ষ্যেই এগিয়ে চলেছে—মানবতার কল্যাণে, ন্যায়ের পথে।
মো: মাহবুবুর রহমান
সাধারন সম্পাদক
বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন।