১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছেন।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছেন।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে “বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন” (BLSF) মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা,বিনামূল্যে অসহায় নারী ও শিশুদের আইনি সহায়তা প্রদান  এবং শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।

মানবাধিকার দিবসের মূল প্রতিপাদ্য—“মানবাধিকার সবার জন্য”—কে সামনে রেখে BLSF বিশ্বাস করে যে শিক্ষাই একটি শিশুর সবচেয়ে মৌলিক অধিকার। শিক্ষা ছাড়া ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র কোনোটিই টেকসই উন্নয়ন বা ন্যায়বিচার অর্জন করতে পারে না। তাই সংগঠনটি শিক্ষার্থীদের শিক্ষা-সমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছে।

এই কর্মসূচির আওতায় নিম্নলিখিত শিক্ষা উপকরণ বিতরণ করা হবে—

✔ খাতা

✔ কলম, পেনসিল, পেনসিল কাটার, ইরেজার, স্কেল।

✔ প্রয়োজনীয় স্টেশনারি সেট

✔ কিছু ক্ষেত্রে শিক্ষা-সচেতনতা বিষয়ক লিফলেট

উদ্দেশ্য:

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে উৎসাহিত করা।

মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে তুলে ধরা, সমাজে সমান সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন;

বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এডভোকেট এম মিজানুর রহমান।

ভাইস চেয়ারম্যান রাশিদা আক্তার।

সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান,  কোষাধক্ষ মো দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বি এম মনিরুজ্জামান, ও মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক জনতার গোয়েন্দা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহসিন দিনু উপস্থিত ছিলেন।

এছড়া স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,

শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বৈশিষ্ট্য:

মানবাধিকার দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা,

শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য,

ভবিষ্যতে শিক্ষা সহায়তা কার্যক্রম আরও বিস্তারের ঘোষণা,

মানবাধিকার রক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা।

BLSF এর চেয়ারম্যান এডভোকেট এম মিজানুর রহমান জানান যে, “শিক্ষাই মানবাধিকার। প্রতিটি শিশুর জ্ঞানার্জনের সুযোগ পাওয়া উচিত। আমাদের ক্ষুদ্র প্রয়াস একটি বড় পরিবর্তনের পথে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”

Published on: Thursday, 11 December 2025, 09:08 pm | Last update: Friday, 19 June 2026, 04:40 pm | Total views: 178.

সহযোগী

পৃথিবী একটি বই, আর যারা ভ্রমণ করে না তারা এর মাত্র একটি পাতাই পড়ে। — সেন্ট অগাস্টিন